নেতাজি তার নিজের হাতে তৈরী করা আজাদ হিন্দ ফৌজ কে সাথে নিয়ে লড়াই করে আমাদের দেশে প্রথম স্বাধীন সরকার গঠন করেছিলেন। নেতাজির তৈরী সেই আজাদ হিন্দ ফৌজ এখন আর নেই। কিন্তু রয়ে গিয়েছে তাঁর সেই আদর্শ, যেটা এখন ভারতবর্ষের বুকে উজ্জ্বলিত হয়ে রয়েছে। আর নেতাজির সেই আদর্শকে সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিতেই বদ্ধপরিকর হয়ে উঠেছেন “দেশনায়ক সুভাষ জাগরণ মঞ্চ”।

কুণাল বসু যিনি প্রতিষ্ঠানের সম্পাদক তিনি বলেন যে, ফাইল প্রকাশ করতে দেরি করছে কেন্দ্র সরকার। তাই এবার তারাই উদ্যোগ নিয়েছেন তারা সারা রাজ্য, দেশ ভ্রমন করবেন। দেশের প্রতিটি গ্রামে গ্রামে যাবেন। বিভিন্ন স্কুলকলেজ ঘুরে ঘুরে তারা মানুষকে নেতাজির কথা বলবেন। বলবেন নেতাজির সংগ্রামের কথা। দেশের জন্য নেতাজি কি কি করেছিলেন সেই সব নানান অজানা তথ্য তারা জানাবেন দেশের সাধারণ মানুষজনকে। দেশের সমস্ত রাজনৈতিক দলকে তিনি এই বিষয় নিয়ে তাদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।

শুধু এখানেই থেমে যান নি, কুণাল বসু আরও জানিয়েছেন, নেতাজী বেঁচেছিলেন তার প্রমান মিলেছে এখন অব্দি যেসমস্ত ফাইল প্রকাশ করা হয়েছে তার মধ্য দিয়ে। তিনি তৎকালীন কংগ্রেস দলের উপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে শুধুমাত্র নিজেদের স্বার্থের উদ্দেশ্যে নেতাজির মত একজন দেশপ্রেমীকের বিরুদ্ধে চক্রান্ত করেছিল গান্ধী-নেহরু জুটি। এবং সবশেষে তিনি এটাই বলেন যে, একদিন সত্য সবার সামনে ঠিক উদঘাটিত হবে।
#অগ্নিপুত্র
Ebela















































