গুজরাটে কচ্ছপের গতিতে কংগ্রেস এগোতে শুরু করায় গেরুয়া শিবিরের সেলিব্রেশনে কিছুটা হলেও ভাটা পড়েছিল। আর এরপরই গুজরাট নিয়ে মুখ খোলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তিনি বলেন, ভোটের ফল থেকে এটা পরিষ্কার যে গুজরাটে মুসলিমদের প্রান্তিক হওয়ার হার আরও বৃদ্ধি পেয়েছে। গুজরাটে ভোটের জন্য এক মন্দির থেকে অন্য মন্দিরে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভোটারদের মন পেতে বেশি করে মন্দির দর্শনের প্রয়াস জারি রাখতেই এক মন্দির থেকে অন্য মন্দিরে পৌঁছে গিয়েছেন মোদী, রাহুলরা। পাশাপাশি বিজেপিকে হারানোর জন্য এবারের নির্বাচনে কংগ্রেসের কাছে একটা সুযোগ ছিল, কিন্তু রাহুল গান্ধীর দল সেটা করে দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন ওয়েসি।
24 ghanta live news

